● ●


বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬’-এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছেন সিলেট বন্ধুসভার বন্ধু জামিউল হাসান।

জামিউল সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি, সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন বিষয়ে কাজ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর বিভাগ ‘হ্যালো’তে শিশু সাংবাদিক হিসেবে যুক্ত রয়েছেন। লেখালেখির মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেন এই তরুণ।

প্রতিযোগিতার আয়োজকদের পাঠানো ই-মেইলে তাঁর এ অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। এত বিপুলসংখ্যক লেখার মধ্যে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন তাঁর লেখালেখির পথচলায় একটি উল্লেখযোগ্য সাফল্য।

.আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধু.

অনুভূতি জানিয়ে জামিউল হাসান বলেন, ‘এই পুরস্কার আমার জন্য অনেক বড় একটি বিষয়। আমি বিশ্বাস করি, লেখালেখি শুধু নিজের ভাবনা প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিরও একটি শক্তিশালী উপায়।’

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন জামিউল হাসান। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে গিয়ে শিশুদের অধিকার, শিক্ষা ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চান তিনি।

প্রচার সম্পাদক, সিলেট বন্ধুসভা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »