বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বয়স ৫৩, ক্যামেরার সামনে এখনও তরুণী টাবু
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বয়স ৫৩, ক্যামেরার সামনে এখনও তরুণী টাবু

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময়। মূলধারার সিনেমার পাশাপাশি সমান্তরাল সিনেমা- দু’য়েই দক্ষ এই অভিনেত্রী। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও ছুঁতমার্গ ছিল না তাঁর কখনোই। জ্যাকি শ্রফ থেকে শুরু করে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তিনি তাবাসসুম ফাতিমা হাসমি ওরফে টাবু।

বলিউডে যাত্রা শুরু করেছিলেন ‘হাম নওজওয়ান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই ‘গ্রেসফুল লেডি’কে। কখনও বার ড্যান্সার, কখনও পুলিশ, কখনও যত্নশীল মা, কখনও রাগী প্রেমিকা আবার কখনও ব্যক্তিত্বশালী নারী কিংবা খুনিও! সব চরিত্রেই টাবু আজও অনন্য। গেল নভেম্বরে ৫২ বছর শেষ করে ৫৩ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে টাবুকে জিজ্ঞেস করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন আপনি? এমন প্রশ্ন শুনে খানিকটা হেসে টাবু বলেন, ‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়; তাই যতটুকু প্রয়োজন ততটুকুই করি।’ ঘরোয়া কোনো টোটকা কি পছন্দ? তিনি বলেন, ‘সত্যিই আমার কোনো গোপন রূপ রুটিন নেই।’ তিনি আরও বলেন, ‘একদিন বিউটিশিয়ান মিতালি জিজ্ঞেস করেছিলেন, আমি ঘরোয়া কোনো উপায়ে রূপচর্চা করছি কিনা? জানাই, মাঝেমধ্যে কফি বা কোনো বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওসব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওঁর কথা শুনে কিনেছিলাম। তবে ওই একবারই। ব্যস, আর কোনো দিন কিনব না!’ ২০২২ সালে টাবু অভিনীত ‘ভুলভুলাইয়া টু’ ও ‘দৃশ্যম ২’ মুক্তি পায়।

ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে তাঁর অভিনীত ‘কুত্তে’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা ও প্রযোজক বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ। নেটফ্লিক্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেন শর্মা, অর্জুন কাপুর, রাধিকা মদন। বলা যায়, ছবিতে রয়েছে তারকার হাট। সম্প্রতি ছবির তিন মিনিটের ট্রেলার প্রকাশ হয়েছে। এতে ছবির তিনটি পর্ব প্রকাশ্যে এসেছে। জঙ্গলের মধ্যে আততায়ীদের হানার ঘটনা দিয়ে ভিডিওটি শুরু হয়। ঘন অন্ধকার জঙ্গলে অর্জুন কাপুরের দিকে বন্দুক তাক করা। গোলাগুলির শব্দে প্রথম দৃশ্য শেষ হতেই দেখা দেন নাসিরুদ্দিন শাহ। তিনি বেআইনি অস্ত্র সরবরাহ করেন। পাশাপাশি দেখা যায় পুলিশ অফিসার টাবুকে। তাঁর মুখেই গুন্ডা দলের বাড়বাড়ন্তের গল্প শোনা যায়।

অন্যদিকে রাধিকার বিয়ের আয়োজন। কিন্তু মন তাঁর পালাই পালাই প্রেমিক শার্দূল ভরদ্বাজের সঙ্গে। এরপর দেখা যায় বিদ্রোহী নেত্রীর ভূমিকায় কঙ্কনা সেন শর্মাকে। সবাই মিলে কীভাবে টাকাভর্তি ভ্যানের সঙ্গে জড়িয়ে যাবেন, সিনেমায় সেই রহস্যের সমাধান দেখানো হবে।

থ্রিলারধর্মী ছবিতে একই সঙ্গে এত মোড় বহু দিন দেখেনি বলিউড সিনেমার দর্শক। নতুন ছবি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। কেউ কেউ বলছেন, ‘মানি হাইয়েস্ট’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই ছবির প্লট। আবার কেউ বলছেন নতুন ধারার গল্প।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »