শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় চোর সন্দেহে শ্রমিককে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২, ২:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় চোর সন্দেহে শ্রমিককে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

বরগুনায় চোর সন্দেহে শ্রমিককে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

সংবাদ দাতা বরগুনা।।
বরগুনার আমতলীতে চোর সন্দেহে এক শ্রমিককে ব্যবসায়ীর নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজ্জাক নামের ওই শ্রমিককে পেটানোর ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আমতলী পৌরসভার মুদি ব্যবসায়ী কবির হাওলাদার শ্রমিক আবদুর রাজ্জাককে চোর সন্দেহে অমানুষিক নির্যাতন করছেন। এক মিনিট এক সেকেন্ডের নির্যাতনের ভিডিওটি রাত পৌনে বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।নির্যাতিত শ্রমিকের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শামসুল আলম জানান, তার ভাই রাজ্জাক একজন শ্রমিক। অহেতুকভাবে তার ভাই রাজ্জাককে ব্যবসায়ী কবির হাওলাদার তার দোকানে ডেকে লোকজন নিয়ে আটকিয়ে বেধড়কভাবে পিটিয়েছে। তাই আমি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত কবির হাওলাদারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিককে পেটানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তিনি। ইতোমধ্যে নির্যাতিত ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে থানা পুলিশ। নির্যাতিত রাজ্জাকের ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী এখন পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »