শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় দুই কিস্তিতে ৬৩ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য
প্রকাশ: ১৯ মার্চ, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় দুই কিস্তিতে ৬৩ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় দুই কিস্তিতে ৬৩ হাজার ২৬৫টি পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য সামগ্রী।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বরগুনা জেলায় ১৬ জন ডিলারের মাধ্যমে আগামীকাল রবিবার থেকে ৬টি উপজেলায় এবং ৪টি পৌরসভায় খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, জনসংখ্যার ভিত্তিত্বে পণ্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যাতে কার্ডধারীরা সঠিক পরিমাপে পণ্য পেতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পরিমাপ করে ডিলার বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে সরকারিভাবে নিয়োজিত ট্যাক কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পণ্য বিতরণ করা হবে।

বরগুনা সদর উপজেলায় ১৯ হাজার ২৭১, বরগুনা পৌরসভায় ২ হাজার ১৯২, আমতলি উপজেলায় ১২ হাজার ৩১৩, আমতলি পৌর সভায় ১ হাজার ৩২৮, বেতাগী উপজেলায় ৭ হাজার ৮৮১, বেতাগী পৌরসভায় ৬১৯, পাথরঘাটা উপজেলায় ১১ হাজার ৭২৮, পাথরঘাটা পৌরসভায় ১ হাজার ৪৩০, বামনা উপজেলায় ৬ হাজার ৩৭৪, তালতলি উপজেলায় ৫ হাজার ৬৯৮টি কার্ডধারী পরিবার টিসিবির পণ্য পাবেন।

টিসিবির পণ্য বিক্রিতে যাতে অনিয়ম না হয় প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »