শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় নিখোঁজের দু’দিন পরে মাটির নিচ থেকে মা ও মেয়ে শিশুর লাশ উদ্ধার
প্রকাশ: ৩ জুলাই, ২০২১, ৩:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় নিখোঁজের দু’দিন পরে মাটির নিচ থেকে মা ও মেয়ে শিশুর লাশ উদ্ধার

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটার পূর্ব হাতেমপুর এলাকার একটি বাগানের একটি গর্ত থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি, দেবরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এই তথ‌্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—পাথরঘাটা উপজেলার হাতিরমপুর এলাকার রিপন বাদশার মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং সুমাইয়ার ৯ মাসের মেয়ে সামিয়া আক্তার জুঁই।
বরগুনা পাথরঘাটার পূর্ব হাতেমপুর গ্রামের ছত্তার প্যাদা বলেন, ‘শনিবার সকালে বাড়ির পিছনে যাবার সময় মাটির এক অংশ খোঁড়া দেখে সন্দেহ হয়। এরপর আমি স্থানীয়দের নিয়ে মাটি সরিয়ে রক্ত দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানাই। এরপরে পুলিশ এসে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে।’
নিহত সুমাইয়ার চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, ‘সুমাইয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো একই এলাকার খলিলের ছেলে শাহিনের। শাহিন মাদকাসক্ত হওয়ায় তারা রাজি হয়নি। পরে সুমাইয়া ও শাহিন শারীরিক মেলামেশায় জড়িয়ে পরলে গর্ভবতী হয় সুমাইয়া। এরপর সুমাইয়ার বাবা শাহিনকে বিয়ের জন্য বললে শাহিন বিয়েতে রাজি হয়নি। এই ঘটনায় সুমাইয়ার বাবা একটি মামলা দায়ের করেন। শাহিন সেই মামলায় ৬ মাস কারাগারে ছিলো। এরই মধ্যে সুমাইয়া মেয়ে শিশুর জন্ম দেয়। এরপর শাহিন বিয়েতে রাজি হলে শাহিনের জামিন করিয়ে মামলা তুলে নেন সুমাইয়ার বাবা। জেল থেকে বের হয়ে ওই শিশুসহ সুমাইয়াকে বিয়ে করে শাহিন। এরপর থেকেই সুমাইয়াকে মারধর করতে থাকে তার স্বামী শাহিন ও তার মা সাহিনুর (৪২)। গত দু’দিন ধরে নিখোঁজ ছিলো সুমাইয়া। বিভিন্ন জায়গায় খুঁজেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। আজ সকালে ছত্তার প্যাদা পুলিশকে ফোন করলে তারা মা মেয়ের মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, ৯ মাসের শিশু সামিরা আক্তার জুঁই ও তার মা সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার শাশুড়ি সাহিনুর (৪২), মামাতো ভাই ইমাম (২২) শাহিনের দাদী জুবেদাকে (৯৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সুমাইয়ার স্বামীকে পাওয়া যায়নি। সে পলাতক আছে।
মরদেহের সুরতহাল করে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় যারা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »