শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় প্রতিবন্ধী যুবকের ভাতার টাকা খান চেয়ারম্যানের ছেলে!
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় প্রতিবন্ধী যুবকের ভাতার টাকা খান চেয়ারম্যানের ছেলে!

সংবাদদাতা বরগুনা ।।
বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নে প্রতিবন্ধী যুবকের ভাতার টাকা ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের ছেলের বিকাশে চলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা চলছে প্রায় এক বছর ধরে। অভিযোগে জানা যায়, বামনা বুকাবুনিয়ার ২নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের প্রতিবন্ধী ছেলে মো. আবুল বাশারের প্রতিবন্ধী ভাতার টাকা একই ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবুল বাশার মাতুব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে নিয়েছেন। এ বিষয়ে প্রতিবন্ধী আবুল বাশার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মো. আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে নিয়ে যায় ইউপি সদস্য আবুল বাশার। পরে বামনা উপজেলা সমাজসেবা অফিসে এসে প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দেওয়া হয়। দীর্ঘ এক বছর যাবত সেই বিকাশ নম্বরের টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন। ভুক্তভোগী প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামীর ভাতা টাকা না পেয়ে প্রায় এক বছর যাবত মেম্বার আবুল বাশারের কাছে ঘুরছি। ভাতার টাকা চাইলে মেম্বার বলেন, অপেক্ষা কর, পাবা, সমস্যা আছে। পরে সাংবাদিক ভাইদের সহযোগিতায় বামনা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্নাকাটি করলে সমাজসেবা অফিসার আমাদের লিখিত অভিযোগ দিতে বলেন। আমরা বামনা ইউএনওর কাছে গত বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিই। অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল বাশারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে সাংবাদিকদের পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বামনা উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজান সালাউদ্দীন জানান, এ ব্যাপারে এখনো কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বামনা উপজলো নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) সুফল চন্দ্র গোলদার জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »