মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনা জেলা পরিষদ নির্বাচন ভোটারদের গুলি করার হুমকি, সরে দাঁড়ালেন এক প্রার্থী
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনা জেলা পরিষদ নির্বাচন ভোটারদের গুলি করার হুমকি, সরে দাঁড়ালেন এক প্রার্থী

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলা পরিষদ নির্বাচনের দুইদিন আগে এক সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটারদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই দিনে অভিযোগকারীকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। এর পরের দিন আরেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে বেতাগীর নির্বাচনী আমেজে মোড় নেয় ভিন্ন মাত্রায়। বেতাগী উপজেলার (৪ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদে প্রার্থী হন আওয়ামী লীগের হেভিওয়েট তিন নেতা। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু (তালা প্রতীক), বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার (হাতি প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাহিদ মাহমুুদ লিটু ( টিউবওয়েল প্রতীক)। একই দলের হওয়ায় নিজেদের গলার কাঁটা নিজেরাই। একে অপরের বিরুদ্ধে করে যাচ্ছেন নানা অভিযোগ। গত বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছলে বাবুল আক্তারের কয়েকজন ভোটারকে গুলি করার হুমকি দেন লিটু। ঘটনার পরের দিন বেতাগী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেন বাবুল আক্তার। অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ লিটু বলেন, ‘সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
বিজ্ঞাপন
বাবুল নির্বাচনের শুরু থেকেই নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাঁর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমি যেখানেই প্রচারণায় যাই, সেখানে কেন বাবুলের লোকজন আমাকে অনুরণ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা তাকে (বাবুল আক্তার) শোকজ করেছেন।’ এর একদিন পর শনিবার রাতে হাতি প্রতিকের প্রার্থী বাবুল আক্তারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন মহসিন ফয়সাল অপু (তালা প্রতীক)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, সদস্য প্রার্থী বাবুল আক্তার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরর্তী ব্যবস্থা নেবে পুলিশ। বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বররগুনা জেলা প্রশাসক মো. ঘাবিবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে বেতাগী আসনের সদস্য প্রার্থী বাবুল আক্তারকে শোকজ করেছি। সে যদি আরও বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশাবাদী নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »