● ●


বরিশালের আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অধ‍্যক্ষ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২১, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অধ‍্যক্ষ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক : বরিশালের শের-ই- বাংলা আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অধ‍্যক্ষ মোহাম্মদ মোস্তফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ মোস্তফা বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ- নিবন্ধক।

আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের প্রশিক্ষণার্থীদের ভাতা বন্ঠনে অনিয়ম, প্রশিক্ষণার্থীদের খাবার সরবরাহে অনিয়ম ও দূর্নীতি, নির্ধারিত বাসভবনকে পরিত্যক্ত দেখিয়ে প্রশিক্ষনার্থীদের হোস্টেলে রাত্রিযাপনসহ নানাবিধ অভিযোগ অধ‍্যক্ষ মোহাম্মদ মোস্তফার বিরুদ্ধে।

সরজমিনে তথ‍্য সংগ্রহে গেলে আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অফিস সহকারী দিপালী বিশ্বাস জানান ২০০৩ সালে নগরীর কাশিপুরে অবস্হিত এই ইনষ্টিটিউটের ভবন নির্মানের উদ্বোধন করা হয়। বাস্তবতায় একটি ভবনের অবকাঠামো তৈরী শেষ করতেও প্রায় একবছর সময় অতিবাহিত হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে ২০০৪ সালে নির্মিত ইনষ্টিটিউটের অধ‍্যক্ষ’র বাসভবন ২০০৯-২০১০ সালে কিভাবে পরিত্যক্ত ঘোষনা  হয় জানতে চাইলে অধ‍্যক্ষ জনাব মোহাম্মদ মোস্তফা উত্তেজিত কন্ঠে সাংবাদিকদের বলেন, আপনাদের কোন প্রশ্নের জবাব দিতে আমি বাধ‍্য নই। তিনি আরো বলেন ইতিপূর্বে আমার নামে স্হানীয় ১০/১২ টি পত্রিকায় নিউজ হয়েছে ” আমি নাকি দূর্নীতি অনিয়ম করি”। আপনাদের কোন প্রশ্নের উত্তরই আমি দেবোনা। আপানাদের যেমন ইচ্ছা আমার নামে নিউজ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রশিক্ষনার্থী বলেন অধ‍্যক্ষর বাসভবনের ভেতরে দুটি রুমে অফিসের কর্মচারীরা রাত্রীযাপন করেন এবং অধ‍্যক্ষ নিজে হোস্টেলে থাকেন ও সরকার কতৃক প্রদেয়  হোস্টেলের প্রশিক্ষনার্থীদের খাবার অধ‍্যক্ষ নিয়মিত খেয়ে থাকেন।

সমবায় ইনষ্টিটিউটের প্রশিক্ষনার্থীদের সরকারিভাবে প্রদেয় ভাতার বিষয়ে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের পরিদর্শক বিপ্লব কুমার দাস জানান, সরকারিভাবে জনপ্রতি ১২০০ টাকা বরাদ্দ এবং আমরা ১২০০ টাকা করেই প্রশিক্ষনার্থীদের হাতে তুলে দেই। তবে এক্ষেত্রে প্রশিক্ষনার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশিক্ষনার্থীদের জন‍্য সরকারি ভাতা ও অন‍্যান‍্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিধিমালা দেখতে চাইলে তিনি অধ‍্যক্ষ’র অনুমতি ছাড়া দিতে অস্বীকৃতি জানান।

উক্ত প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী মোঃ আঃ মালেক বলেন বসবাসের অনুপযোগী বিধায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষনা করা হয়। অথচ সরজমিনে ভবনের ভেতরের ফ্লোর টাইলসকৃত ও পরিবেশ বেশ স্বচ্ছ দেখা যায়। শুধুমাত্র ভবনের দেয়ালে দীর্ঘদিন রং না করার কারনে ভবনের সৌন্দর্য্য শোভা পায়নি।

সূত্র : বিজয়ের আলো টিভি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »