সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ: ১ এপ্রিল, ২০২০, ১:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি

মামুনুর রশীদ নোমানী : বরিশালের রুপাতলীস্থ অলিম্পিক সিমেন্ট লিমিটেডের এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে গতকাল ৩১ মার্চ রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ব্যাপারে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের এডমিন অফিসার জাহিদ তালুকদার কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
সরেজমিন প্রদর্শন ও ফ্যাক্টরির কর্মকর্তারা জানিয়েছেন,গতকাল রাত সাড়ে আটটার দিকে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীর তৃতীয় ইউনিটের বৈদ্যুতিক কন্ট্রোল রুমের সাতটি প্যানেল আগুনে পুড়ে যায়। এতে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এব্যাপারে দ্বায়িত্বরত কর্মকর্তা মেজর (অব.) শাহিদ উদ্দিন জানান,ট্রান্সপোর্টের হেলাল আগুন দেখে চিৎকার করলে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই এবং আমরা নিজেরা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হই। আগুনে কন্ট্রোল রুমের সাতটি প্যানেল ও তার পুড়ে গেছে। ঘটনাস্থলে থাকা ফোরম্যান শরিফ জানান,আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে আগুন লাগার সময় কোন এ্যাটেনডেন্স ছিলনা। ছিলনা কোন পাহারাদার।
আগুন নিয়ন্ত্রনে আসার পর পাহারাদার হিসেবে নুরে আলমকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। আগুন লাগার ঘটনায় অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কর্মকর্তা জাহিদ তালুকদার রাতেই জিডি করেছে এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আশিক জানান আমরা খবর পেয়ে এ্যাংকর সিমেন্টে ফ্যাক্টরীতে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »