মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের বানারীপাড়ায় ৭ ইউপিতে নৌকার জয়
প্রকাশ: ২২ জুন, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের বানারীপাড়ায় ৭ ইউপিতে নৌকার জয়

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় উপজেলার ৭টি ইউপিতে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনারও খবর পাওয়া গেছে। ৫ টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত চাখার ও বাইশারী ইউপিতে চেয়ারম্যানসহ সকল পদে ও বাকী ৫ টি ইউনিয়নে শুধু মাত্র মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চাখার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু ৮ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আইয়ুব সিকদার হাতপাখা প্রতীকে ১৫৫ ভোট ও এনপিপি মনোনীত প্রার্থী মামুন সিকদার আম প্রতীকে ২৪ ভোট পেয়েছেন। এখানের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন ( আনারস প্রতীক) দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবুও আনারস প্রতীকে ৪৯ টি ভোট পড়েছে।
এদিকে উপজেলার বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী নৌকা প্রতীকে ৬ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজেম আলী হাওলাদার আনারস প্রতীকে ১ হাজার ৭৩২ ভোট পেয়েছেন। এবং অপর স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মিন্টু (চশমা প্রতীক) শেষ মুহুর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল চক্রবর্ত্তীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলার সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ জলিল ঘরামী, সলিয়াবাকপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার সিদ্দিকুর রহমান, ইলুহার ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ আহম্মেদ ননী ও বিশারকান্দি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত। প্রথম ধাপে নির্বাচন হচ্ছে না সৈয়দকাঠি ইউপিতে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »