সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের রয়েল সিটি হাসপাতালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু :আতর্নাত স্বজনদের
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের রয়েল সিটি হাসপাতালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু :আতর্নাত স্বজনদের

স্টাফ রিপোর্টার :বরিশাল নগরীর ব্রাউনকম্পাউন্ড রোডে রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, এ ঘটনা নতুন নয়। এর আগেও এমনটা ঘটেছে অনেকবার কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে যাচ্ছেন।  ২৩ এপ্রিল  রয়েল সিটি হাসপাতালে আসেন ঝালকাঠির বিনয় কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির প্রবাসী সাইফুলের স্ত্রী সোনিয়া (২৫) । ভুল সিজারের কারনে ইনফেকশন হয় সোনিয়া আক্তারের আর সে কারনেই আবার অপারেশন করাতে হবে বলে জানান রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানান রোগীর স্বজনরা।  সোমবার সকাল ৮টায় অপারেশনের জন্য সোনিয়াকে ওটিতে নেন ডাক্তার রফিকুল বারী ও মনিরুল আহসান। বাহিরে অপেক্ষাকৃত রোগীর স্বজনরা জানান ২ টার সময় তারা বের হয়ে বলেন সোনিয়ার ঞ্জান ফেরেনা আপনারা তাকে শেরেবাংলা মেডিকেল নিয়ে যান। এরপর স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন এ রোগী অনেক আগেই মারা গেছেন। ঘটনা এখানেই শেষ নয় রয়েল সিটি হাসপাতালে বসে সোনিয়া মারা যাওয়ার পরেও ১২ হাজার টাকার টেষ্ট করানো হয় বলে জানান নিহতের স্বজনরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বাদি হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান নিহতের চাচাতো ভাই বাবুল হাওলাদার।

বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডের রয়েল সিটি হাসপাতালে ২৫ বছর বয়সি এক রোগী ভুল অপারেশনে মৃত্যু। হত্যার অভিযোগ স্বজনদের। বুক ফাটা আতর্নাতে কাঁপছে নগরী। মামলার প্রস্তুতি। ঘটনা স্থল পরিদর্শন করেছে সহকারি পুলিশ সুপার ও কোতয়ালী মডেল থানা পুলিশ। ঘটনাস্থলে এলাকাবাসীর অভিযোগ রয়েল সিটি হাসপাতাল রোগীর মৃত্যুর আতুরঘরে পরিনত হয়েছে। ক্ষোভ সকলের।অবুঝ শিশুর কান্নায় উপস্থিত সকলেই চাপা কান্নায় মশগুল।
২৩ এপ্রিল ভর্তি হওয়া রোগীর নাড়ে প্যাচ পড়েছে এমন কথা বলে ২৭ এপ্রিল সকাল আট টায় অপারেশন শুরু হয়। বেলা দুটায় রোগীর স্বজনদের বলা হয় আপনারা রোগী নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনরা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয় গেলে রোগী সোনিয়া বেগমের আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার নাজমুস সাকিব।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মৃত্যু সোনিয়া বেগমের মাতা রহিমা বেগম জানান,আমার মেয়ে সোনিয়াকে গত ২৩ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে ভর্তি করি। ডাক্তার তানিয়া আফরোজের অধিনে। রোববার তানিয়া আফরোজ আমার মেয়েকে দেখে বলেন সোমবার অপারেশন হবে সকাল ৮ টায় । আজ সকাল ৮টায় অপারেশন শুরু করে তানিয়ার স্বামি ডাক্তার মনিরুল আহসান। বেলা ২টায় আমাদের জানান রোগীর অবস্থা খারাপ আপনারা এই টেস্ট গুলো করান। টেস্টে আসে ১২ হাজার টাকা। আমাদের সন্দেহ হলে তারা বলেন এখনই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাবার পর ইমারজেন্সি ডাক্তার আমার মেয়েকে পরিক্ষা নীরিক্ষার পর বলে এ রোগীতো অনেক আগে মারা গেছে। রোগী নিয়ে রয়েল সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোতয়ালী পুলিশ ও সিনিয়র সহকারি পুলিশ কমিশনার রাসেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মৃত্যু সোনিয়া বেগমের স্বজনদের কথা শোনেন এবং হাসপাতালের দ্বায়িত্বরতদের স্বাক্ষাৎকার গ্রহন করেন। রয়েল সিটি হাসপাতালের সামনে স্থানীয় লোকজন,সাংবাদিক ও রোগীর স্বজনরা ভিড় করেন।
রোগী সোনিয়া বেগম বঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের বাজিতপুর গ্রামের কালাম হাওলাদারের মেয়ে। মৃত্যু রোগীর মা রহিমা জানান, রয়েল সিটি হাসপাতালের লোকজন ও ডাক্তার মনিরুল আহসান আমার মেয়েকে হত্যা করেছে। এ হত্যার বিচার চাই। তিনি মামলা করবেন বলেও জানান।
এদিকে রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক কাজি আফরোজা,অপারেশ করা ডাক্তার মনিরুল আহসান ও যে ডাক্তারের অধীনে ভর্তি হয়েছে সে ডাক্তার তানিয়া আফরোজের মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেন নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »