বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের শিশু,কিশোরদের বিনোদনের স্থান প্লানেট পার্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের শিশু,কিশোরদের বিনোদনের স্থান প্লানেট পার্ক

 

এসো মিলি জীবনের আনন্দে’-
একেবারেই প্রকৃতির অপরূপ পরিবেশে খোলামেলা সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা চিত্তবিনোদনের জন্য পার্ক, যা বরিশাল শিশু পার্ক নামে পরিচিত। পার্কটি শুধু একা বা নিজের জন্য নয়, পরিবারের সবাইকে নিয়ে নির্মল আনন্দে মেতে ওঠার মতো বিনোদন স্পট। শিশুদের জন্য রয়েছে চিত্তবিনোদনের আধুনিক সব ব্যবস্থা।

বিস্তারিত তুলে ধরেছেন আফসানা বাবলী

প্লানেট পার্ক মুলত শিশু,কিশোরদের বিনোদনের স্থান।এখানে শিশু, কিশোরেরা আনন্দ বিনোদনে মেতে ওঠে। প্লানেট পার্ক শিশু কিশোরদের একটি অন্যতম পছন্দের স্থান হিসেবে পরিচিত।

এ পার্কটিতে শিশু কিশোরদের চিত্ত বিনোদনের নানা আয়োজন ছাড়াও নয়নাভিরাম আলোকসজ্জারও ব্যবস্থা করেছে কর্তুপক্ষ। সরকারী প্রায় দুই বিঘা জমির ওপর নির্মিত বাহারী সৌন্দর্যের এ পার্কটি সবার নজর কারতে শুরু করেছে।
পার্কটিতে নাগরদোলা, শিশুদের জন্য ট্রেন ,পুকুরে প্যাডেল বোডসহ বিভিন্ন ধধরনের রাইডার নির্মাণ করার ফলে দর্শকরা পার্কমুখী এখন।

এই বিনোদন স্পটে সরকারী,বেসরকারি চাকুরীজীবীদের পরিবার, প্রেমিক-প্রেমিকা ও শিশুদের সমাগম আনন্দে কোলাহলে রাত পর্যন্ত মুখরিত হয়ে থাকে। তবে করোনার সময় বন্ধ থাকায় বিপুল পরিমান লোকসানের মুকে পড়ে পার্ক কর্তৃপক্ষ।

সকাল থেকেই পার্কটিতে সব বয়স আর নানান শ্রেণি পেশাজীবী মানুষের ঢল নামে
। উপচে পড়া ভিড় সামলে নগরবাসীকে ‘নিরাপদ বিনোদন সেবা’ দিচ্ছে প্লানেট পার্ক কর্তৃপক্ষ।

শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে পার্কটি নতুনভাবে সাজানো হয়েছে। নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের শান্তিপূর্ণ বিনোদন দিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে সেখানে তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছেন। পাশাপাশি পার্ক এলাকায় থাকছে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা্ও। রয়েছে নামাজের ব্যবস্থাও।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »