● ●


বরিশালের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলালের মৃত্যু
প্রকাশ: ২৬ মে, ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলালের মৃত্যু

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন করোনা আক্রান্তে মারা গেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাকির হোসেন জেলালের মৃত্যুর বিষয়টি বরিশালটাইমসকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার আপন ভাই সৈয়দ দুলাল নিশ্চিত করেন।

এর আগে করোনা আক্রান্ত জেলালকে গত শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে বরিশাল থেকে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে জেলাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালের দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।

সেখানে তার বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সার্বিক তদারকি করছিলেন। এবং তিনি ভাইয়ের জন্য বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

পেশায় ঠিকাদার হলেও স্থানীয়ভাবে তুমুল জনপ্রিয় জেলাল শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে কয়েকবার কাউন্সিলর নির্বাচিত হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »