বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ বসতঘর
প্রকাশ: ১২ মার্চ, ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ বসতঘর

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি ঘর পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার আদি শ্মশান এলাকার নিরোদ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এতে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুণ ঘোষ, পেয়ারা বেগম, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তারা জানান, খুব সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। আগুনের লেলিহানে আটটি ঘরের সব কিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পার্শ্ববর্তী আরও অন্তত ৩০ থেকে ৪০টি ঘর রেহাই পায়। কিন্তু আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘরের।

ফায়ার সার্ভিস বরিশালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খুব সকালে যখন আগুন লাগে, তখন প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »