মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক, অফিস ঘেরাও
প্রকাশ: ২৮ মে, ২০২০, ৪:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক, অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে ভূতুরে বিদুৎ বিলে ক্ষুদ্ধ হয়ে চাঁদমারী বিদুৎ অফিস ঘেরাও করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (ওজাপাডিকো) বিদুৎ অফিসে ভীর জমায় গ্রাহকরা।তারা অভিযোগ করে বলেন, প্রত্যেক গ্রাহকের বিল অতিরিক্ত করা হয়েছে। মিটার রিডিং না দেখেই বিদুৎ বিল বানানো হয়েছে। এছাড়া করোনাকালীন গত দুমাসে বিল না দেয়ায় সে বিল মিলিয়ে ভুতুরে বিল তৈরি করে গ্রাহকের মাঝে বিলি করা হয়েছে। যা সাধারন গ্রাহকের কাছে পরিশোধ করা কষ্টসাধ্য।কয়েকজন গ্রাহকের সাথে বলে জানাযায়, তারা বিদুৎ বিল সংশোধন করতে এসেছে। ইউনিট বেশি ধরে বিল দেয়া হয়েছে সেটা ঠিক করাতে এসেছি। বেশির ভাগ বিলে এমন সমস্যা দেখা দেয়ায় বিদুৎ অফিসে দেখা দিয়েছে জনস্রোত। তাছাড়া এখানে বসে নেয়া হচ্ছে বিদুৎ বিল। ফলে ভিড় জমাতে শুরু করেছে গ্রাহকরা। সেখানেও স্বজনপ্রীতি করে বিদুৎ বিল নেয়ার অভিযোগ ওঠে। অফিস কর্মকর্তা- কর্মচারীদের যোগসাযগে নেয়া হচ্ছে বিল। এদিকে বিল বেশি অতিরিক্ত দেয়ায় বিদুৎ অফিস ভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।এক পর্যায়ে অফিস কর্মকর্তারা আগন্তক গ্রাহকদের সাথে খারাপ আচরন করে। এতে ক্ষুদ্ধ হয়ে গ্রাহকরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অফিসে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসে। এসময় এক গ্রাহকের উপর চড়াও হয় এক পুলিশ সদস্য।অভিযোগ করে মোঃ রুস্তুম হাওলাদার বলেন, করোনার কারনে কর্মহীন হয়ে পড়েছি। এর ভিতরে এত বিদুৎ বিল। তাছাড়া দুই তিন মাস বিদুৎ বিল একসাথে আসায় দেয়া খুবই কষ্টসাধ্য। তার উপরে বিল দিতে এসে অফিস কর্মচারীদের আচরন দেখে হতবাক।
এ ব্যপারে চাঁদমারী বিদুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন জানান,ব্যাংক বিদুৎ বিল গ্রহন না করায় বিদুৎ অফিসে বসেই নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া করোনা ভাইরাসে দুমাস বিদুৎ বিল নেয়া বন্ধ থাকায় গ্রাহকদের বিল বেশি দেখাচ্ছে। ফলে সবাই তা সংশোধনের জন্য অফিসে ভির জমিয়েছে। বিদুৎ বিল অতিরিক্ত দেয়া হয়েছে বলে কেউ অভিযোগ করলে তা ঠিক করে দেয়া হচ্ছে। কেননা হাজার হাজার বিল করা হয় ।সেখানে কিছু ভুল হতেই পারে। তাই কোন গ্রাহক আসলে পরক্ষনে তা সংশোধন করে দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »