বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: ৬ জুন, ২০২০, ৩:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে বাবুগঞ্জ উপজেলার ওই এলাকায় র‌্যাবের টহল গাড়ি থেকে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করে। পরে মো. জাহিদ বেপারী (২৩) এবং মোঃ আশিকুর রহমান খান (২৪) নামের যুবকদ্বয়ের শরীরে তল্লাশী চালিয়ে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে বরিশাল র‌্যাব রুপাতলী সদর দপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করে।র‌্যাব সূত্র জানায়- তাদের একটি টহল টিম শুক্রবার রাতে নিয়মিত টিউডির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদ আসে বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে। র‌্যাবের টিমটি সেখানে যাওয়ার আগেই দুর থেকে লক্ষ্য করে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে জাহিদ বেপারী (২৩) ও আশিকুর রহমান খানকে গ্রেপ্তার করে।র‌্যাব জানায়- গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের যুবকদ্বয় মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এবং তাদের কাছে মাদক রক্ষিত রয়েছে জানায়। এসময় উভয়ের শরীরে তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা ও নগদ ৩৪০ টাকা উদ্ধার করে।এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে মহানগরীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »