মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ঈদ উপহার নিয়ে বাড়িতে বাড়িতে ডিসি খাইরুল আলম
প্রকাশ: ২৫ মে, ২০২০, ২:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ঈদ উপহার নিয়ে বাড়িতে বাড়িতে ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদকঃ
পরিবারের ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আঁধারে অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।শনিবার রাতে ব্যক্তিগত উদ্যোগে নিজের ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন রোড, সাগরদী দরগাবাড়ি, বটতলা, কাউনিয়া ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।ডিসি খাইরুল আলম বলেন- দেশের এই দুর্যোগময় ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যেকোনো প্রয়োজনে সবসময় আমার দরজা খোলা থাকবে। দেশের এই দুর্যোগময় সময় সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবো। বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনামুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হবো।শুধু বরিশালেই নয়, ইতিপূর্বে যেসব জায়গায় কর্মরত ছিলেন মৌলভীবাজারসহ অন্যান্য জায়গায় পরিচিত অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও খাইরুল আলম তার প্রাপ্ত রেশন নিজ এলাকার দরিদ্র পরিবারের মধ্যে বিলিয়ে দিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »