বরিশালে ওয়ার্ডে স্বেচ্ছায় লকডাউন
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ওয়ার্ডে  স্বেচ্ছায় লকডাউন

স্টাফ রিপোর্টার :

প্রথমে আমির কুঠির, তারপর নাজির মহল্লা, রাতে কাটপট্টি, এবার পলাশপুর এলাকা। এলাকাবাসীর উদ্যোগে নিজেরাই করছেন ণকডাউন। বাশ ভ্যান গাড়ি বা ঠেলাগাড়ি ফেলে লকডাউন করা হচ্ছে এসব এলাকা। বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। যুবকরা রয়েছেন লাঠি হাতে পাহারায়।
গতকাল ঘোষণা দিয়ে এলাকার যুবকরা নগরীর আমির কুঠির এলাকা লকডাউন করে দেয়।। তারপর নাজির মহল্লাও একইভাবে বাশ দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এলাকাবাসী।

কিছুটা উত্তেজনাও ছড়ায়। এর রেশ কাটতে না কাটতেই রাতে সবচেয়ে ব্যস্ততম সড়ক কাটপট্টিতে স্থানীয়রা সড়ক একইভাবে বন্ধ করে দেয়। যদিও সকালে আবার তা খুলে দেয়া হয়। রোববার পলাশপুর এলাকাও লকডাউন করা হয়। জানা গেছে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের ৩নং গলির রিকসা চালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে আসা নিকটতম আত্মীয় আশ্রয় নেয়ার কারনে এলাকার ভিতরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ভিতর  করোনা আতঙ্কে ছড়িয়ে পড়ে।
স্থানীয় যুবক সদস্যরা পলাশপুরের ৩নং গলি থেকে শুরু করে প্রায় কিলোমিটার পথে বহিরাগতদের চলাচল বন্ধ করা সহ সড়কের গলির মুখ বন্ধ করার মাধ্যমে লকডাউন করে দিয়েছে।
সারাদিনই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নগরজুড়ে টহল দিয়েছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হবার নির্দেশ দিচ্ছে। অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। করা হচ্ছে জরিমানা। কিন্তু পুুলিশ সরে যেতেই কিছু মানুষ বের হচ্ছে রাস্তায়। ফলে ভাইরাস সংক্রমিত হবার আশংকা দেখা দিচ্ছে। আর এ কারনেই এলাকার যুবকরা এবার রাস্তায় নেমেছে। কার হচ্ছে স্ব উদ্যোগে লকডাউন।

স্ব উদ্যোগে লক ডাউনের ঘটনা পুলিশ পজেটিভ হিসেবেই গ্রহন করছে। পুলিশ কমিশনার মোঃ শাহাবুউদ্দিন খান (বিপিএম বার) বলেন, যদি মানুষকে ঘরে আটকে রাখার জন্য এ লকডাউন হয়, তাকে আমরা স্বাগত জানাই। এখন সবাইকে ঘরে থাকতে হবে জীবন বাচাঁতে হলে। পুলিশের একার পক্ষে সচেতনতা সৃষ্টি সম্ভব নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »