সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে করোনা রিপোর্ট নিয়ে ভোগান্তিতে রোগী : রাতে পজেটিভ দিনে নেগেটিভ
প্রকাশ: ২১ মে, ২০২০, ৭:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে করোনা রিপোর্ট নিয়ে ভোগান্তিতে রোগী : রাতে পজেটিভ দিনে নেগেটিভ

মামুনুর রশীদ নোমানী : বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের এক কর্মচারীর মোবাইলে গতকাল বুধবার করোনা পজেটিভ মর্মে রিপোর্ট ম্যাসেজ আকারে আসে। এর পরে তিনি সদর হাসপাতালে রাত ৮টায় এসে আইসোলেশন ইউনিটে যান রাত ১১ টায়। অন্ধকার ভুতুরে পরিবেশে রাত কাটান দু তলা বিল্ডিংয়ের একজন বাসিন্দা হিসেবে। হাসপাতালের কেউ খোজ নেন নি। দু একজনে মোবাইলে কথা বলেছেন। সেই রাত থেকে না খেয়ে আজ বেলা একটা পর্যন্ত ছিলেন। এ প্রতিবেদককে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। বলেন দাদা আমাকে বাচাঁন আমি এ রকম থাকলে মরে যাবো।

গত বৃহস্পতিবার করোনা উপসর্গ থাকায় নমুনা দেয়া হয়। গতকাল মোবাইলে করোনা পজেটিভ রিপোর্ট আসার পরে সদর হাসপাতালে আসেন। সকালে কর্তৃপক্ষ বলছেন রিপোর্ট নেগেটিভ।

হাসপাতালের সাবেক ডায়রিয়া ওয়ার্ডকে এখন বানানো হয়েছে করোনা ইউনিট। দুতলা বিশিষ্ট এ করোনা ওয়ার্ডে গতকাল রাত থেকে আজ বেলা দুটা পর্যন্ত একাই ছিলেন। কোন নার্স কিংবা কোন ডাক্তার বা কোন কেউ তার খোজ না নেয়ায় হতাশা ব্যক্ত করেন ঐ ভুক্তভোগী। তিনি কান্না করে বলেন, আমার কি দোষ। আমাকে এখানে ভর্তি দিয়ে গেটে তালা দিয়ে দিয়েছে। কেউ খোজ খবর নেয়নি। আমি না খেয়ে আছি।আমাকে বাচাঁন। আমি এভাবে থাকলে মরে যাবো।

এ ব্যাপারে বরিশাল জেনারেল হাসপাতালের মেট্রোন রওশন জানান,আমরা কি করবো। খোজ খবর নিবো। গতকাল বুধবার ভর্তি হয়েছে আর এখন বলেন খোজ নিবো এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের কোন সরঞ্জাম নেই তা দিয়ে রোগীর সেবা করবো। তিনি বলেন আমাদের পিপিই,মাস্ক,গ্লাভস দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই আমরা ইচ্ছা থাকা সত্তেও করোনা পজেটিভ রোগীদের সেবা দিতে পারছিনা।

এব্যাপারে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার জানান,আখিনুরের রিপোর্ট নেগেটিভ। ওকে ছাড়পত্র দিচ্ছি। ভুলক্রমে পজেটিভ এসেছে। আখিনুর বাসায় থাকবে।
গতকাল থেকে তার কোন খোজ খবর না রাখার বিষয়ে তিনি বলেন কিযে বলবো কেউ খোজ নেয়নি? তিনি এ প্রতিবেদককে উল্টো প্রশ্ন করে বলেন এটা দুঃখজনক।

এ ব্যাপারে বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরিশালের সিভিল সার্জন মনোয়ার হোসেন বলেন,আপনাদের কেন বলবে। আমাদের বলবে। যখন বলা হলো রোগীর থেকে আমরা অনেক দুরে থেকে কথা বলতেছি তখন তিনি এড়িয়ে গিয়ে বলেন আখিনুরের করোনা রিপোর্ট নেগেটিভ। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি কি করা যায়।

আখিনুর এ রিপোর্ট লেখার সময় বিকেল তিনটায় জানান,দাদা আমি বাসায় এসেছি। সদর হাসপাতাল থেকে বলা হয়েছে যে, তুমি নাপা,তোমার কাছে থাকা এন্টিবায়োটিক, গ্যাষের ঔষধ খাবা এবং গরম পানি খাবা। তারা আরো বলেছে আমরা না বলা পর্যন্ত বাসায় থাকবা। আখিনুর জানান,আমি কি বিপাকে পড়েছি তা বলে বুজাতে পারবোনা। আমি একরাতে যে ভোগান্তির শিকার হয়েছি তা জিবনে কখনো ভুলতে পারবোনা। বিদ্যুৎ নেই,খাবার নেই,পানি নেই,কেউ কোথাও নেই শুধু ঐ বিল্ডিংয়ে আমি একা। বাতাস আর বাতাস। গতকাল রাতে আম্ফানের প্রভাবের কারনে বিদ্যুৎ ছিলনা কোথাও।
হাসপাতাল কর্তৃপক্ষ আলোর কোন ব্যবস্থা করেনি।

আখিনুর বলেন,আমি এখনো জানিনা আমার করোনা পজেটিভ না নেগেটিভ। ম্যাসেজে এসেছে পজেটিভ আর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নেগেটিভ। আমার সাথে কেউ কথা না বলে আমার এক আত্মিয়র কাছে তারা বলছে ওকে বাসায় যেতে বলো।
রিপোর্ট ভুল। ঔষধ যা ক্রয় করেছে তা খাইতে বলিও। বর্তমানে আমার গলায় ব্যথা করে এবং আমার সর্দি আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »