মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে করোনা ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু
প্রকাশ: ৩০ জুন, ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে করোনা  ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে রোগী ভর্তি এবং মৃত্যুর হার একই সাথে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার।

সোমবার দুপুর ১টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃতরা হলো; রাজিয়া বেগম (৬০), হাওয়া বেগম (৭২), সাইমুন (২৪), শওকত হোসেন (৪০), আব্দুল কাদের (৭০), মো. সুলতান (৬০), বাদল কর্মকার (৪২), মোয়াজ্জেম হোসেন (৭০), মাকসুদ তালুকদার (৪৫) ও মতিউর রহমান (৬০)।

এদিকে গত ৪দিন ধরে ধরে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষা অনুযায়ী করোনা শনাক্তের হার ধারাবাহিকভাবে বাড়লেও সব শেষ রিপোর্টে কিছুটা কমেছে। গত সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮জনের নমূনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৩৭ ভাগ। এর আগে রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে করোনা শনাক্তের হার ছিলো ৪৮.৮০ ভাগ, শনিবারের রিপোর্টে ৪৬.২০ভাগ, শুক্রবারের রিপোর্টে ৪৪.৪৪ ভাগ এবং বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ৩৩.৩৩ভাগ। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র নতুন নমূনা পরীক্ষায় শনাক্তের হার বিবেচনা করছে।

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ ডা. একেএম আকবর কবির বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নতুন নমূনা পরীক্ষার শনাক্ত বিবেচনা করা হয়। যারা আগে থেকে পজেটিভ ছিলো তাদের নমূনা পরীক্ষায় ফের পজেটিভ রিপোর্ট হলেও মোট গড় এ তাদের বিবেচনা করা হয় না। নতুন নমূনা পরীক্ষায় গত ২৭ জুন সর্বোচ্চ ৩৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে। সারা দেশের মতো বরিশালেও করোনা শনাক্তর হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, গত বছরের জুলাইয়ে করোনার প্রথম ঢেউয়ে বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে সর্বোচ্চ ১২১জন রোগী চিকিৎসাধীন ছিলো। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ১৪০ জন রোগী। এর আগের ২৪ ঘন্টায় (সোমবার) নতুন ভর্তি হওয়া ২৭ জন সহ চিকিৎসাধীন ছিলেন ১১৮জন রোগী। করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতক্ষীরা এবং বাগেরহাটের রোগী ভর্তি থাকায় তাদের মাধ্যমে বরিশালে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করেন। তবে করোনার ভারতীয় ভেরিয়েন্ট পরীক্ষার ব্যবস্থা বরিশালে নেই বলে জানিয়েছেন তিনি।

বরিশাল খবর/এনএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »