বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ‘নিরাপদ পানীয়, সুস্থ জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ৯ জুলাই, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ‘নিরাপদ পানীয়, সুস্থ জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘নিরাপদ পানীয়, সুস্থ জীবন’ শীর্ষক এক সেমিনার আজ বারটানের হলরুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।তিনি বলেন, পৃথিবীতে পানির কোনো অভাব নেই ঠিক, তবে বিশুদ্ধ জলের সংকট রয়েছে।পানি মানুষের জন্য অপরিহার্য হলেও মানুষই তা দূষণ করে।তাই নিরাপদ পানি নিশ্চিতকরণে সবাইকে সচেতন হতে হবে। তা নাহলে ভবিষ্যত প্রজন্মের জন্য হবে ভয়ঙ্কর বিপদ।আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাসিরুদ্দিন আহমেদ,ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আকতার প্রমুখ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অদিদপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »