মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় অস্ত্র উচিয়ে প্রাণ নাশের হুমকি মান্নার:থানায় সাধারন ডায়েরী
প্রকাশ: ৭ মে, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় অস্ত্র উচিয়ে প্রাণ নাশের হুমকি মান্নার:থানায় সাধারন ডায়েরী

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে মিছিল করায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার নেতৃত্বে ওয়ার্ড নেতাকে পিস্তল ও রামদা ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না ও তার ভাইসহ ১৭ জন নামধারী ও অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া থানায় জিডি করা হয়েছে। রোববার বিকেলে কাউনিয়া থানায় জিডি করা হয় বলে ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন রইস আহম্মেদ মান্নার ভাই রিসাদ আহমেদ, মিঠু, ফয়সাল বিন জাবেদ, রাজু, মুরাদ, ইমরান হোসেন সজীব, কশাই সেলিমের ছেলে কসাই মামুন, সম্পদ, শিশরী, রনি, বেল্লাল, সবুজ, মো. নুরু এর ছেলে ধলু সুমন, নগেন সুভ, বাবলু, বড় রনি।

এই ঘটনায় জিডি করেছেন নগরীর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. সোহাগ। সে নগরীর ২ নং ওয়ার্ডের জানুকি সিংহ রোডের মো. কাওছার শেখের ছেলে।

সোহাগ জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ২ নং ওয়ার্ডসহ কাউনিয়া এলাকায় কেউ প্রকাশ্যে প্রচার-প্রচারনা করতে সাহস পায় না। মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার ভয়ে সকলে লুকিয়ে প্রার্থীর সাথে প্রচারনা করতো।

সোহাগ বলেন, শুক্রবার বিকেলে তার নেতৃত্বে জানুকি সিংহ রোড এলাকায় প্রকাশ্যে প্রচার-প্রচারনা করেন। এছাড়াও নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছেন। এতে মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্না ক্ষুদ্ধ হয়।

সোহাগ জানায়, সাংগঠনিক কাজ শেষ করে শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে সঙ্গী সজীবুর রহমান ও সোহেল হাওলাদারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। জানুকিং সিংহ রোডের ভুইয়া বাড়ী সংলগ্ন পৌছুলে মান্নার নেতৃত্বে নামধারী ১৭ জন ও অজ্ঞাতনামা আরো ২৫ জন এসে তাদের ঘিরে ধরে। তারা ঘাড়ের উপর রামদা ধরে অস্ত্র উচিয়ে মান্না হুমকি দেয় আমার চেয়ে বড় নৌকার কর্মী কে আছে? বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় মান্না। তাই নিজের বড় ধরনের ক্ষতির আশংকায় জিডি করেছেন।

ওসি আব্দুর রহমান মুকুল বলেন, বিকেলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »