মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে প্রান্তিক কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
প্রকাশ: ৪ জুন, ২০২০, ৮:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে প্রান্তিক কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে চলতি বোরো মৌসুমে প্রান্তিক কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরাসরি ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ভাটারখাল এলাকায় বরিশাল সদর উপজেলা খাদ্য অফিস চত্ত্বরে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এবং উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নিয়াজ মাখদুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।এদিকে, কোনো দালাল এবং উৎকোচ প্রদান ছাড়া অ্যাপসের মাধ্যমে সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করতে পেরে খুশী প্রান্তিক কৃষকরা।
অন্যান্য বছর ধান বিক্রিতে সংশ্লিষ্টদের কমিশন দিতে হলেও এবার কোনো কমিশন বা উৎকোচ দিতে হচ্ছেন।
ধান মাপার জন্য গত বছর আলাদা টাকা নিলেও এবার ধান মাপার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না।গত বছর কৃষকদের কাছ থেকে ৪৪ কেজি হিসেবে প্রতিমণ ধান সংগ্রহ করা হলেও এবার বস্তার ওজনসহ ৪১ কেজিতে প্রতিমণ ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ। এবার খাদ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক কৃষকরা।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সরকার কৃষককে বাঁচাতে কখনও বেশী মূল্যে ধান ও চাল সংগ্রহ করে আবার কখনও কম মূল্যে কিংবা বিনামূল্যে জনগণের মাঝে চাল সরবরাহ করে। এরই ধারাবাহিকতায় এবার বরিশাল জেলায় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। স্বচ্ছতা রক্ষার জন্য সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে এবং জেলার অন্যান্য উপজেলায় লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। এতে প্রকৃত কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন। এই ধান ও চাল সরকার গুদামজাত করে সংকটকালীন জনগণের মাঝে কম মূল্যে ওএমএ’র মাধ্যমে কিংবা বিনামূল্যে ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হবে।এই ধান ও চাল সরকার গুদামজাত করে সংকটকালীন জনগণের মাঝে কম মূল্যে ওএমএ’র মাধ্যমে কিংবা বিনামূল্যে ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হবে।ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ করায় বরিশালের আগ্রহী কৃষক কেউ সরকারের কাছে ধান বিক্রি থেকে বঞ্চিত হবেন না বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।চলতি বোরে মৌসুমে বরিশাল জেলায় ২৬ টাকা কেজি দরে ৮ হাজার ৮৫৬ মেট্রিক টন ধান এবং ৩৬ টাকা কেজি দরে ৫ হাজার ১৫৮ মেট্রিক টন চাল সংগ্রহ করছে খাদ্য বিভাগ।বোরো মৌসুমের পর আসন্ন আউশ মৌসুমেও সরকার ন্যায্য মূল্যে ধান-চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »