মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বজ্রসহ ভারী বর্ষণ, কৃষকের মৃত্যু
প্রকাশ: ২৭ মে, ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বজ্রসহ ভারী বর্ষণ, কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে মুলাদীতে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮ টা ১০ মিনিট থেকে ভারী বর্ষণ এবং ব্যাপক বজ্রপাত শুরু হয়। চলে বেলা ১২ টা পর্যন্ত। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২ টা পর্যন্ত বিগত প্রায় ৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।এসময় বাতাসের সর্বচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৩১ কিলোমিটার।
তারা জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে ভারী বর্ষণ ও বজ্রপাত হচ্ছে। আরো বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।এদিকে হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর সদর রোডের কাকুলী মোড়, বগুরা রোড, কালিবাড়ি সড়কসহ বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় চড়ম দুর্ভোগে পড়েন সাধারন মানুষ।অন্যদিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে বজ্রবৃষ্টির সময় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল মান্নান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »