সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বরিশালের আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলার ডুবে এক বৃদ্ধ যাত্রী মারা গেছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌ-পুলিশ বাল্কহেডসহ ৫ কর্মচারীকে আটক করেছে। নিহত যাত্রী মুলাদী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা নান্নু বেপারী (৬০) বলে জানা গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার সাহেবের চর রুটে খেয়া ট্রলার রয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে হোসনাবাদ থেকে ট্রলারটি সাহেবের চরের উদ্দেশে রওনা দেয়। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় খেয়াট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৭ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও নান্নু বেপারী নিখোঁজ হন।

স্টেশন অফিসার আরও জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টায় গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ নান্নু বেপারীর লাশ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক প্রদীপ কুমার মিত্র জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »