● ●


বরিশালে বাসচাপায় ভ্যানচালক নিহত
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বাসচাপায় ভ্যানচালক নিহত

অনলাইন ডেস্ক ::- বরিশালের উজিরপুরে বাসের চাপায় মো. আলমগীর হাওলাদার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হাওলাদার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ময়মনসিংহ থেকে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলো। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থান অতিক্রম করার সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আলমগীর হাওলাদারের মৃত্যু হয়। তবে বাসটির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে বাসটিতে ৫০-৬০ জন যাত্রী নিয়ে খুব দ্রুতগতিতে চলছিল।

এদিকে ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে বাসটি আটক করে নেওয়া হয়েছে গৌরনদী হাইওয়ে থানায়। এ ঘটনায় নিহতর পরিবারের কেউ মামলা দায়ের করেনি, করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসের চালক ও হেলপার পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »