বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ব‌রিশা‌লে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব‌রিশা‌লে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ

গণতন্ত্র হত‌্যা দিব‌সে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ এ সংঘর্ষ চলার পর বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএন‌পির সমা‌বেশস্থ‌লে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সবুজ আক‌নের দ্বন্দ্ব হয়। এ নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুইজ‌নের সমর্থক প্রথমে হাতাহা‌তি‌ পরে সংঘ‌র্ষে লিপ্ত হন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতা‌দের সাম‌নে। প‌রে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

সংঘ‌র্ষের বিষ‌য়ে ব‌রিশাল মহানগর বিএনপির সদস‌্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ ব‌লেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধা‌ক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »