● ●


বরিশালে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারি আটক
প্রকাশ: ১৭ জুলাই, ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল মহানগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকা রবিবার ১২ জুলাই অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন শিবলু বিলাস নামক ছয়তলা বাড়ির নিচতলায় কেয়ারটেকারের ঘর এবং স্টোররুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল।
অভিযানে লাকি আক্তার(২৫) নামক এক পাইকারি মাদক বিক্রেতা এবং তার সহযোগী বাড়ির কেয়ারটেকার মো: মিন্টু হাওলাদার(৩২) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের জিম্মায় থাকা ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়কপথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অত:পর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুইবছরের শিশুসন্তানকে সাথে নিয়ে যেত।
মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো।
এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ির কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুণসমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনকারী বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের বিপিএম স্যারের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »