সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

বিডি ২৪ অনলাইন নিউজ: বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ‘ধর্ম মেয়ে’ বানিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনাটি জানাজানি হলে খলিল হাওলাদারের অনুসারীরা ওই গৃহবধূ, তার স্বামী ও শাশুড়িকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে মারধর করা হয়। এ ঘটনার পর গৃহবধূ ও তার স্বামী থানায় মামলা করতে আসেন।এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের মেয়ের নামের সঙ্গে পার্শ্ববর্তী এক গৃহবধূর নামে মিল হওয়ায় ‘ধর্ম মেয়ে’ হিসেবে আত্মীয়তা পাতান। পরে দীর্ঘদিন ধরে ধর্ম মেয়ে হিসেবে সম্পর্ক গড়ে তোলেন এবং গৃহবধূর বিশ্বাস অর্জন করেন।

সেই সম্পর্কের সুযোগ নিয়ে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় রাত আনুমানিক ৯টার দিকে খলিল হাওলাদার গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তিনি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। গৃহবধূ ডাকচিৎকার করলে পাশের বাড়ি থেকে তার শাশুড়ি এলে খলিল হাওলাদার দৌড়ে পালিয়ে যান। পরে তার স্বামী বাড়ি এলে তাকে পুরো কথাটি খুলে বলেন।

তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরেও অভিযুক্ত খলিল হাওলাদার স্থানীয় প্রভাবশালী হওয়ার কারণে কেউ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে জানানোর পর তাদের কাছে গৃহবধূ বক্তব্য দিলে খলিল হাওলাদারের অনুসারীরা স্বামী ও শাশুড়িকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গৃহবধূর স্বামী বলেন, খলিল হাওলাদারের নির্দেশে তার অনুসারীরা ২০ অক্টোবর রাতে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। ধর্ষণ ও মারধরের বিচারের দাবিতে থানায় মামলা করতে যাচ্ছি।

নলবুনিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খলিল মেম্বার আগে থেকেই এলাকায় প্রভাবশালী। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এই ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদার বলেন, আমার বিষয়গুলো ষড়যন্ত্র করছে । আমি এরকম কোনো কাজ করিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করতে থানায় এসেছেন। অভিযোগ নিয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »