সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
প্রকাশ: ২৪ জুন, ২০২০, ৭:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর আগরপুর গ্রামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে গত সোমবার রাতে ওই বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মাদকাসক্ত জাকির সিকদারকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতা বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা শের-ই বাংলা মেডিকেলে সম্পন্ন হয়েছে।বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়েছে ওই বৃদ্ধার।অভিযুক্ত ধর্ষক জাকির সিকদার একই গ্রামের খালেক সিকদারের ছেলে। ধর্ষিতা বৃদ্ধা ওই গ্রামের বাসিন্দা এবং ৫ ছেলে-মেয়ের জননী। তার ছেলে-মেয়েরা সবাই ঢাকা এবং নারায়নগঞ্জে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করেন।তিনি একা নিজ বাড়িতে বসবাস করেন। তার ঘরের পাশে মেয়ের একটি পরিত্যক্ত ঘরে স্থানীয় বখাটেরা প্রতিনিয়ত জুয়া খেলে এবং মাদক সেবন করে। এতে অতিস্ট হয়ে সম্প্রতি ওই বৃদ্ধা বখাটেদের ঝাড়ু নিয়ে তাড়া করেন এবং ওই ঘরে আড্ডা দিতে বারণ করে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঝাড়ু নিয়ে তারা করার প্রতিশোধ নিতে গত সোমবার রাত ১০টার দিকে বখাটে মাদকাসক্ত জাকির ওই বৃদ্ধার ঘরের সামনে গিয়ে তাকে চাচি সন্মোধন করে আগের ঘটনার জন্য ক্ষমা চায়। এ সময় পুলিশ তাকে তাড়া করছে জানিয়ে রাতে তার ঘরে একটু আশ্রয় দেয়ার অনুরোধ করে।জাকিরের কথায় বিশ্বাস স্থাপন করে ওই রাতে তাকে ঘরের একটি কক্ষে তাকে থাকতে দেন ওই বৃদ্ধা। রাত ২টার দিকে বখাটে জাকির পূর্ব পরিকল্পিতভাবে বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এতে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায় জাকির। পরে বৃদ্ধার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ওই রাতেই তাকে উদ্ধার করে আগরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।এ খবর পেয়ে থানা পুলিশের ৫টি দল উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালান। পরদিন মঙ্গলবার রাতে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের নলচিড়া এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে পুলিশ আটক করে। এ ঘটনায় ওই বৃদ্ধার এক ছেলে বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার জাকিরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এছাড়া শের-ই বাংলা মেডিকেলে গতকাল বৃদ্ধার ডাক্তারী পরীক্ষা এবং আদালতে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহন করা হয় বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »