শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভাযাত্রা
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভাযাত্রা

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিলকে সমর্থন জানিয়ে বরিশাল নগরীতে মোটর শোভাযাত্রা ও মিলনমেলা আয়োজন করেছেন বরিশাল জেলার ব্রাজিল ভক্তরা।

আনন্দ শোভাযাত্রাটি ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় বঙ্গবন্ধু উদ্যোন (বেলস পার্ক) হতে শুরু হয়ে সদর রোড, জেলখানার মোড়, বিএম কলেজ, নতুলাবাদ, চৌমাথা, আমতলার মোড়, মেডিকেল কলেজ, চাঁদমারী, বরিশাল শিল্পকলা একাডেমি হয়ে বঙ্গবন্ধু উদ্যোনে গিয়ে শেষ হয়।

ব্রাজিলের হলুদ ও নীল জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ। ব্রাজিলের মিলনমেলায় ছিল মোটরসাইকেল র‌্যালি ও ফটোসেশন ।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।

বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক তরুণ সংগঠক মোঃ মারুফ হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাকারিয়া আলম দিপু, রায়হান বাবু , খন্দকার হাফিজ,নূরে আলামিন বাপ্পী, অমিত কর্মকার, ইভান, রিয়াজ হাওলাদার, রিয়াজুল আলম ,মিঠু,রোজা,নাসির,জয়,সজিব রয় প্রমুখ।

আনন্দ শোভাযাত্রার বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক মোঃ মারুফ হোসেন বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। খেলাধুলা তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »