বরিশালে মানবতার বাজার
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে মানবতার বাজার

বাংলা নববর্ষে বাসদের বিনামূল্যের ‘মানবতার বাজার’ ভরে উঠেছিল ইলিশ মাছ, পাট শাক, লাউ, মুড়ি, জিলাপীসহ বিভিন্ন বৈশাখী পণ্যে। এছাড়া প্রতিদিনের মতো চাল, ডাল, পিঁয়াজ, আলু, তেল, সবজী তো ছিলই।
এসময় বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, বাংলা নববর্ষ আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে এক এবং একাকার হয়ে আছে। কিন্তু এবছর করোনা ভাইরাসের মহামারীর এই সময়ে আমরা আমাদের এই ঐহিত্যকে হতদরিদ্রদের সাথে ভাগাভাগি করতেই এই ‘বৈশাখী মনবতার বাজার’ এর আয়োজন করেছি।
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এই সংকটময় মুহুর্তেও আমাদের নববর্ষের যে চেতনা, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জাগ্রত হওয়ার যে চেতনা সেই চেতনাকে ধারণ করে বরিশালের দুস্থ মানুষদের মধ্যে বৈশাখি খাদ্যসামগ্রি বিতরণ করে আমাদের নতুন বছরের বার্তাটি সকলের মাঝে নিয়ে যেতে চাই। শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক দায়িত্ব পালন করতে চাই।
যারা এই দু:সময়ের মধ্যেও নববর্ষ পালনের এমন ব্যতিক্রমী আয়োন করেছেন তাদের আমি ধন্যবাদ জানায়। এবারের এই বৈশাখকে বলা হচ্ছে কাল বৈশাখ। আমরা প্রত্যাশা করি অবিলম্বে আমাদের উপর সমস্ত অপশক্তির প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো।
চাল, ডাল, আলু, পিঁয়াজের, তেল, সবজীর সাথে বৈশাখি পণ্য ইলিশ মাছ, মুড়ি, জিলাপী, পাটের শাক পেয়ে ‘মানবতার বাজার’ এ আসা সবাই বেশ খুশি। তাদের অনেকেই বলেন, স্বাভাবিক সময়েও আমরা ইলিশ মাছ কিনতে পারি না। কিন্তু আজকের এই মানবতার বাজার থেকে আমরা বৈশাখের অনেক কিছু পেয়েছি। আমাদের ছেলে মেয়েরাও এগুলো দেখে খুব খুশি হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »