সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২০
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২০

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে শুক্রবার বেলা ৩টার দিকে ইসলাম এবং এসআর পরিবহনের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোসহ বাস দুটিকে তাদের হেফাজতে নিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও নিহত ব্যক্তি মো. কালাম এসআর পরিবহনের চালক ছিলেন এবং তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর থানা পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে ইসলাম পরিবহনের একটি বাস বরিশাল নগরীর নথুল্লাবাদের উদ্দেশে আসছিল। এবং বরিশালের নথুল্লাবাদ থেকে এসআর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরুপকাঠির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিমানবন্দর থানাধীন কাশিপুর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআর পরিবহনের চালক মো. কালাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুটি বাসের অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হন। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণসহ দুর্ঘটনাকবলিত দুটি বাস সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে।

বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরসহ মোট ১৫ জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এসআর পরিবহনের চালক নিহত কালামের মরদেহও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত দুটি বাস সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে, জানান ওসি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »