রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বাসস : জেলায় শীতের আগাম সবজি চাষে বীজতলায় ব্যস্ত সময় পার করছেন জেলার প্রান্তিক কৃষকরা।
জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে সরোজমিনে দেখাগেছে, শীতের আগাম সবজি চাষে বীজতলায় পরিচর্যা ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। চলতি বছর আনুপাতিক হারে বৃষ্টি কম হওয়ায় চাষিরা সময়মতো আগাম সবজি চাষ শুরু করতে পেড়েছে। আবহাওয়া অনুকূলে ও তেমন রোগ বালাই না থাকায় শীত মৌসুমে সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
এবিষয়ে এতাধিক কৃষক জানান, মাত্র কিছুদিন পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করায় চলতি বছর শীতকালীন সবজি ব্যবসায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। কারণ জেলার উৎপাদিত আগাম সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় রাজধানী ঢাকার বাজারে পৌঁছাতে পারবো।
এব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর ব্যাপক লাউ, বরবটি, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পালং শাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা। বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজির বিক্রিও বেশ ভালো। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার এ কৃষকরা।
এ বিষয়ে জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চাষি মোস্তফা, সরিফুল ও সবুজ মিয়া জানান, শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্তমানে তারা লাউ, বেগুন, শিম ও টমেটো চাষ করছেন। সকাল বিকেল এসব গাছের পরিচর্যা করছেন তারা।
এসব চাষিরা আরো বলেন, শীতের আগেই জমিতে বরবটি ও করলা লাগিয়েছি। সেগুলো এখন বাজারে বিক্রি করছি। শীত পড়ার আগেই এসব সবজির বাজারে ভালো দাম পাচ্ছি।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, বরিশাল অঞ্চলটি নিচু অঞ্চল তবুও এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, করলা, পালংশাক চাষ করে লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার শুরু থেকেই সবজির আবাদ হচ্ছে আশানুরূপ।
শীতকালীন আগাম জাতের এসব সবজি চাষ লাভজনক করে তুলতে আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »