বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ১১ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ২
প্রকাশ: ২ জুলাই, ২০২০, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ১১ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের হিজলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার হরিনাথপুর ইউনিয়ন থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনার নাছকাঠি নামক স্থানে প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে ১১ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ ২ যাত্রী নিখোঁজ রয়েছে।গতকাল রাত বুধবার ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।সূত্র জানায়- হরিনাথপুর থেকে ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনায় প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে ৯ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপর যাত্রী শাহিদা বেগম (৫০) ও শিশু যাত্রী সাইমুন (৪) নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হিজলা নিখোঁজ যাত্রীদের স্বজন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল­াল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌ পুলিশের এসআই তাপস ও এএসআই মামুনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্ল­াশী অভিযান অব্যাহত রেখেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »