শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল কলেজিয়েট স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল কলেজিয়েট স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে  শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : বরিশাল কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। সোমবার দুপুরে বহুমূখী কলেজিয়েট মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে মারধরের এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম সৈয়দ মাহেবি ইসলাম হিমেল। সে ওই স্কুলের মানবিক শাখার ১০ম শ্রেনীর ছাত্র। হিমেল অভিযোগ করে বলেন, সকালে স্কুল ড্রেসের সাথে নির্দিষ্ট জুতা না পড়ে আসায় গনিত বিভাগের সহকারী শিক্ষক হাবিবুর রহমান স্যার আমা‌কে মারধর করে৷ এরপর দুপুরে নামাজ শেষে স্কুলে প্রবেশের সময় কোথায় গিয়েছিলো না জানতে চেয়ে আরেক দফা মারধর করা হয়। এছাড়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন স‌্যার বি‌ভিন্ন সময় মারধর সহ সব সময় হেয় প্রতিপন্ন করে। বেত দি‌য়ে পি‌টি‌য়ে আমার হাত কে‌টে ফেল‌ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের ভয়ে তটস্থ থাকে পুরো স্কুল। সামান্য ঘটনায় তিনি শিক্ষার্থীদের মারধর ও হয়রানি করে। এছাড়া কয়েক দিন আগে এক শিক্ষার্থীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করেছি‌লো। এছাড়া শিক্ষক ইসমাইল তুচ্ছ বিষয় অথবা অ‌হেতুক ভা‌বে শিক্ষার্থী‌দের গা‌লিগালাজ ক‌রে থা‌কেন। আহত ছাত্র হিমেলের মা মিলি আক্তার মুক্তা ও বাবা সৈয়দ মহাসিন হিমু এমন মারধরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে। এমন ঘটনা যেন আর কোন শিক্ষার্থীদের সাথে না ঘটে সে কারনে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠ বিচারের দাবি করেন তারা। এদিকে মারধরের বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের অ‌ভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও গনিত বিভাগের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। এসময় তারা দাবি করেন, স্কুলটিতে ছেলে ও মেয়ে পড়াশোনা করায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে একটু বকাঝকা করা হয়। এছাড়া তাদের দুইজনের বিরুদ্ধে হিমেল সহ কেন সব শিক্ষার্থীরা অভিযোগ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তারা। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ব‌লেন, এই ঘটনা দ্রুত তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা নেওয়া হ‌বে। কেন বে‌তের ব‌্যবহার স্কু‌লে করা হ‌য়ে‌ছে সে‌টিও তদন্ত করা হ‌বে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »