● ●


বরিশাল কালিজিরায় ছোট ভাইয়ের স্ত্রীকে পেটালো ভাসুর ! থানায় অভিযোগ
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল কালিজিরায় ছোট ভাইয়ের স্ত্রীকে পেটালো ভাসুর ! থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের কালিজিরা গ্রামে দস্যু ভাসুরের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছে বিধবা গৃহবধূ দোলা রানী শীল। এতে তার বাম হাতের জয়েন্টে সমস্যা সহ সারা শরীরে জখম হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্ করা হয়। গত ৯ জুলাই দুপুরে এ ঘটনা ঘটে। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে গত ১১ জুলাই বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন দোলা রানী।
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্ নন্দিতা বলেন, আমি ও আমার মা দোলা রাণী দুপুরে খাবারের পর ঘরের মধ্যে ছিলাম। এ সময় আমার ও মায়ের মধ্যে কথা হচ্ছিল। হঠাৎ আমার বড় কাকা দিপক ও জীবন শীল ঘরের দরজা ভেঙ্গে ঢুকে আমার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। পেটাতে পেটাতে তাকে ঘরের বাইরে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকেও মারধোর করে তারা। এতে কাকার স্ত্রী শীপ্লা ও তার মেয়ে স্বর্া হামলায় অংশ নেন।
আহত দোলা রানী শীল বলেন, আমার স্বামী মারা গেছে গত তিন বছর আগে। এর পর থেকেই আমার ভাসুর দিপক আমাকে ভিটাছাড়া করতে পায়তারা চালাচ্ছে। বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখিয়েছে। অবশেষে গত ৯ জুলাই সে আমাকে মেরে ফেলতেই চেয়েছিল। আমাকে ব্যাপক পিটিয়েছে। ভিটা না ছাড়লে আবারো মারবে বলে হুমকি দিয়েছে।
অভিযুক্ত দিপক শীল অস্বীকার করে বলেন, আমি ওদের ঘরে ঝগড়ার শব্দ শুনে গিয়ে থামতে বলি। আমার হাতে ধাক্কা লেগে ব্যাথা পেতে পারে। আমি কাউকে মারিনি।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব ঘটনায় কলকাঠি নাড়ছেন একজন জনপ্রতিনিধি। তার আসকারায় দিপক গংরা দিনের পর দিন বেপরোয়া আচরণ করছে এলাকার বিভিন্ন লোকের সাথে।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই বিজয় কুমার মন্ডল বলেন, আমরা অভিযোগটি তদন্ত করছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »