সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল-ঢাকাগামী ৪ লঞ্চের যাত্রা বাতিল
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকাগামী ৪ লঞ্চের যাত্রা বাতিল

যাত্রী সঙ্কটে বরিশাল-ঢাকা রুটে চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো: কবির।

তিনি বলেন, যাত্রী সঙ্কটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে।

শুধুমাত্র পারাবত ১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।

তিনি আরো বলেন, ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল ভায়া হয়ে।

এদিকে পারাবত ১১ লঞ্চে গিয়ে যাত্রী সঙ্কট দেখা গেছে। ডেক শ্রেণিতেও যাত্রী তেমন ছিল না।

লঞ্চের স্টাফ মো: সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে ভয়ে অনেকেই এখন ঢাকা যাচ্ছেন না। যে কারণে যাত্রীর সংখ্যা খুবই কম।

অপরদিকে শুক্রবার ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে যায়নি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।
সূত্র : ইউএনবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »