সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মামুনুর রশীদ নোমানীকে বিভিন্ন মহলের অভিনন্দন
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২০, ২:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মামুনুর রশীদ নোমানীকে বিভিন্ন মহলের অভিনন্দন

 

নাজমুল সানী : দৈনিক বাংলারবনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ নোমানী ভাই নব-গঠিত বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মামুনুর রশীদ রশীদ নোমানীর সু- স্বাস্থ্য কামনা করছি। এছাড়া তিনি এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা,এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা, ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক,জনপ্রিয় অনলাইন বরিশাল খবরের সম্পাদক ও প্রকাশক , এফ এফ এল নিউজের প্রকাশক,দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, দেশ -বিদেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ফ্রেন্ডস ফর লাইফের প্রতিষ্ঠাতা ও এডমিন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক,সচেতন নাগরিক আন্দোলনের মহাসচিবের দ্বায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। নানা পরিচয়ে ভূষীত এ মানুষটি বরিশাল সাংবাদকিতা তথা মিডিয়া অঙ্গনে জীবন্ত কিংবদন্তি ।

সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে। দীর্ঘ ২২ বছর যাবৎ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বর্তমানে স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন। জাতীয় ও স্থানীয় এবং অনলাইন পত্রিকায় কাজ করে যাচ্ছেন। জনপ্রিয় দুটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, বরিশাল খরব ২৪ ডটকম এবং এফএফএল নিউজ ২৪ ডটকম নামে। এদুটি অনলাইনের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের গুরু দ্বায়িত্বে রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
ভার্চুয়াল জগতের বড় নেটওয়ার্ক “ফ্রেন্ডস ফর লাইফ”এর প্রতিষ্ঠাতা ও এডমিন। গ্রুপটি দেশ ও বিদেশে সামাজিক ও মানবিক কর্মকান্ডে সুনাম অর্জন করেছেন।
ভার্চুয়াল কে তিনি বাস্তবে একটি সংগঠনে রুপ দিয়েছেন। আজ ফ্রেন্ডস ফর লাইফের সদস্য সংখ্যা ৮ লাখ প্লাস।
এছাড়া তিনি এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাত দিন। তিনি সচেতন নাগরিক আন্দোলন,ন্যাশনাল সাংবাদিক ক্লাব,এস এস পি, বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন।

সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত জাতীয় সংবাদিক সংগঠন ” সম্মিলিত সংবাদিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি এবং বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদকের দায়িত্বে আছেন।

বরিশালে অনলাইন সাংবাদিকতার বিকাশ ঘটে তার হাত ধরেই। অনলাইন সাংবাদিকদের মান উন্নয়ন এবং পেশাদারিত্বের দিক বিবেচনায় তিনি প্রতিষ্ঠিত করেন “বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাব” দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

এছাড়া অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদক লাভ করেছেন।

তার বড় সাফল্য তিনি অনেক সাংবাদিক তৈরি করেছেন।যেসব সাংবাদিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন।

দক্ষ এই সংগঠকের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »