মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ: ২৭ মার্চ, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ ডটকমে গত ২৫ মার্চ’২০২০ তারিখ “বরিশালে করোনাকে পুজি করে প্রবাসীর পরিবারকে হেনস্তার অভিযোগ “শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হল, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের তথ্যমতে আমার উধ্বর্তন কর্মকর্তার নির্দেশে চরকাউয়া ইউনিয়নের প্রবাসী সিদ্দিকের বাড়িতে থানার ফোর্স নিয়ে যাই। এলাকার লোকজন বলেছে ফ্রান্স প্রবাসী সিদ্দিক ঘোরাফেরা করে প্রকাশ্যে। আমি সিদ্দিকের পরিবারকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করি এবং বলি সিদ্দিক যেন হোম কোয়ারেন্টাইনে থাকে। সিদ্দিকের প্রসঙ্গে কথা বললে সিদ্দিকের পরিবারের লোকজন আমাদের সাথে দুর্ব্যবহার করলে আমরা চলে আসি। এ ছাড়া আমি উক্ত বাড়িতে যাবার পুর্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের একটি দল সিদ্দিকের বাড়িতে যায়। আমাদের কাছে স্থানীয় লোকজন ও একটি দপ্তর থেকে সিদ্দিক  বন্দর থানা নামে বিদেশ থেকে এসেছে মর্মে খবর পাই। আমি সরকারি নির্দেশ পালন করতে গিয়ে অপপ্রচারের শিকার হয়েছি এবং অনলাইনে আমার সুনামহানী করা হয়েছে যা ডিজিটাল আইনের লঙ্ঘন বলে মনে করি। আমার বিরুদ্ধে উক্ত রেজিষ্ট্রেশন বিহীন  অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পুলিশ বাহিনীর দ্বায়িত্ব পালনের মনোবল ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এ বিষয় উক্ত নিউজ পোর্টাল কর্তৃপক্ষ ব্যাখ্যসহ নিউজ প্রত্যাহার পুর্বক দুঃখ প্রকাশ না করলে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আনোয়ার হোসেন তালুকদার

অফিসার ইনচার্জ

বন্দর থানা,বরিশাল




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »