সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ৬ জুন, ২০২০, ৩:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল বিভাগের ৬ জেলায় এখন পর্যন্ত মোট ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২১৪ জন।শনিবার (৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে আগত ছাড়াও সংক্রমিত অন্য জেলা ও এলাকা থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম এখনও চলছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৫ হাজার ৬৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৪ হাজার ৫৫৭ জনকে। ইতোমধ্যেই তাদের মাঝ থেকে ১১ হাজার ৮৬৯ জন হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৮৫ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৪১ জন। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৮১১। এরই মাঝে তাদের মধ্য থেকে ৩৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা পজেটিভ। বাকিরা করোনা উপসর্গে মারা গেছেন।বিভাগের করোনা পরিস্থিতি প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৫৬৬ জন, পটুয়াখালীতে ৭৫, ভোলায় ৬২, পিরোজপুরে ৮৬, বরগুনায় ৮০ ও ঝালকাঠিতে ৬৩ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে গোটা বিভাগে ২১৪ জন সুস্থ হয়েছেন।এছাড়া মারা যাওয়া করোনা পজেটিভ ১৮ জনের মধ্যে বরিশাল নগরের চান্দুরা মার্কেট এলাকায় ১ জন, কাজিপাড়ায় ১ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদীতে ২ জনসহ মোট ৫ জন, পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, মির্জাগঞ্জ ও দুমকিতে ১ জন করে মোট ৪ জন, পিরোজপুর সদর নেছারাবাদ ও নাজিরপুরে ১ জন করে মোট ৩ জন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ২ জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে ১ জন করে মোট ২ জন, এবং ভোলার লালমোহন ও চরফ্যাশনে ১ জন করে মোট ২ জন রয়েছেন বলে জানান বাসুদেব কুমার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »