সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১১৩১ চিকিৎসক
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১১৩১ চিকিৎসক

বাংলানিউজ : বরিশাল বিভাগে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৭০৮ জন এবং বেসরকারিতে ৪২৩ জন চিকিৎসক রয়েছেন, যারা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত। এসব চিকিৎকরাই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৪৪টি সরকারি, ৬৭টি বেসরকারি হাসপাতাল রয়েছে যা চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভাগে যে পরিমাণ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দেওয়া হয়েছে তা বিতরণের পর এখনো ৭ হাজারের বেশি মজুদ রয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন, তাদের মধ্যে একজন সম্প্রতি ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এবং ঝালকাঠিতে যে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারাও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন, তাদের আসার যে পথটি রয়েছে সেটি বন্ধ করার জন্য নৌ-পুলিশের ডিআইজকে বলেছি। আমরা লক্ষ্য করেছি গত রোববার থেকে তাদের আসার প্রবণতা কিছুটা কমেছে।

এর বাইরে বিভাগে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি যথাযথ চলছে, কোথাও কোনো ব্যত্যয় দেখা গেলে আমরা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কঠোর ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রীর কাছ থেকে ধর্মীয় যে নির্দেশনা এসেছে, প্রতিটি ক্ষেত্রে তা পালন করা হচ্ছে। সহায়তার জন্য জেলা-উপজেলাগুলোতে পর্যাপ্ত চাল ও টাকা মজুদ রয়েছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিসহ আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে এর সংক্রমণ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »