বরিশাল বিভাগে ৪০৫ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ২৭ মে, ২০২০, ৭:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে ৪০৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল বিভাগের ছয় জেলায় করোনা ভাইরাসে মোট ৪০৫ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ১৩১ জন ও মৃত্যু হয়েছে মোট নয় জনের।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ভোলা ও বরগুনা ব্যতিত ৪ জেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ অন্য জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৩ হাজার ৫০৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোমকোয়ারেন্টিনে পাঠানো হয় ১২ হাজার ৬৭০ জনকে, আর এরমধ্যে ১০ হাজার ৪৩৮ জনকে হোমকোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে আছেন ৮৩৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৪৩ জনকে।
এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৮৮ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে ২৭৫ জনকে।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১৮১ জন, পটুয়াখালীতে ৪৩, ভোলায় ২৩, পিরোজপুরে ৬৩, বরগুনায় ৫৪ ও ঝালকাঠিতে ৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে গোটা বিভাগে ১৩১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় একজন ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় একজন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট নয়জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মোট মৃত্যুর মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে মোট তিনজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট দুইজন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে একজন করে মোট দুইজন, বরিশালের মুলাদীতে একজন এবং পিরোজপুরের নাজিরপুরে রয়েছেন একজন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »