বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ীকে পেটালেন দুই শিক্ষার্থী
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ীকে পেটালেন দুই শিক্ষার্থী

সিসিটিভির ফুটেজ না দেওয়া কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানের মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে জিনিয়াস বিজনেস সেন্টার নামে এক দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মঞ্জু ও শিহাব৷

হামলার শিকার দোকানদার শাহ আলম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ দুজন ছেলে আমার কাছে এসে তাদের মালামাল হারিয়ে গেছে বলে দোকানের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। এ সময় আইনের লোক ছাড়া সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না জানালে তারা দুজন আমার ওপরে হামলা করে। এদের আমি চিনিও না। কিন্তু হঠাৎ কেন এমন হামলা করল বুঝতে পারছি না।

এ সম্পর্কে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু বলেন, আমার একটা সাউন্ড বক্স হারিয়ে গেছে। সেই জিনিসটা এই দোকানের আশপাশে রেখেছি মনে পড়ায় সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তখন আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারামারির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরে আমি দোকানদারের কাছে ক্ষমা চেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না ৷ ক্যাম্পাসের বাইরের ঘটনা, সব থেকে ভালো হয় ভুক্তভোগী আইনিব্যবস্থা নিলে৷ তার পরও আমাদের কাছে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি ৷ অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »