সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল মহানগর পুলিশ কমিশনারমো. সাইফুল ইসলাম : চার মহানগরীতে নতুন পুলিশ কমিশনার
প্রকাশ: ৩০ জুন, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর পুলিশ কমিশনারমো. সাইফুল ইসলাম :  চার মহানগরীতে নতুন পুলিশ কমিশনার

দুই উপমহাপরিদর্শক (ডিআইজি), চার মহানগরীর কমিশনারসহ পুলিশে বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

পরিবর্তন করা পুলিশ কর্মকর্তাদের মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে ও রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আসা কৃষ্ণপদ রায়, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার পদে ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করা ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনা এবং বরিশাল মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মো. সাইফুল ইসলাম।

এই চার মহানগর পুলিশের বর্তমান চার কমিশনারকে পুলিশের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত পুলিশ কমিশনার পদেও নতুন মুখ এসেছে। তাঁরা হলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে চলিত দায়িত্বে থাকা মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ।

এ ছাড়া ডিআইজি পদে পদোন্নতি ২৫ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »