সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সিজিপিএ (গ্রেডিং পয়েন্ট পদ্ধতি) বাতিল এবং ক্যারি অন প্রথা বহালের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল শিক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলামে যুক্ত করা হয়েছে। এই কারিকুলামে সিজিপিএ (গ্রেডিং পয়েন্ট পদ্ধতি) পদ্ধতি চালু করা হয়েছে। অপরদিকে ক্যারি অন পদ্ধতি বাতিল করা হয়েছে। মেডিকেল শিক্ষা ব্যবস্থায় সিজিপিএ প্রথা শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। সিজিপিএ’র কারণে চিকিৎসকদের মধ্যে শ্রেণি বৈষম্য তৈরি হবে।

অন্যদিকে ক্যারি অন পদ্ধতি চালু থাকলে পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলেও নিজের ব্যাচের সঙ্গে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে। ক্যারি অন পদ্ধতি বাতিলের সিদ্ধান্তে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত। এ অবস্থায় ক্যারি অন পদ্ধতি বহাল এবং সিজিপিএ প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী সংখ্যা ২৮০ জন। এর মধ্যে বিডিএস (ডেন্টাল) শিক্ষার্থী ৫০ জন। আন্দোলনরতরা সবাই ৫৩তম ব্যাচের শিক্ষার্থী।

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিএম নাজিমুল হকের দাবি, সরকার নতুন পদ্ধতি প্রবর্তন করেছে। এর ফলে নতুন পদ্ধতি চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করবে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানোর কথা বলেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »