সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু
প্রকাশ: ৩০ মে, ২০২০, ৯:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।এ নিয়ে শনিবার করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হলো। বিকেলে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি বরিশালের মুলাদী পৌর শহরে বসবাস করতেন।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি শুক্রবার মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। শনিবার দুপুর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পাশাপাশি স্বাস্থ্যের অবনতি ঘটে। বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খারাপ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।ডা. বাকির হোসেন বলেন, মারা যাওয়া ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »