বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল শেবাচিমে আগুন আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল শেবাচিমে আগুন আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পেছনে ময়লার স্তূপে আগুনের ঘটনায় ওয়ার্ডে ধোঁয়া ঢুকলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের একপর্যায়ে তারা দৌড়ে ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বের হয়ে যান।

রোববার শেবাচিম হাসপাতালের নতুন মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসপাতালের নতুন মহিলা মেডিসিন ওয়ার্ডের পেছনে ময়লার স্তূপ জমা হলে এতে আগুন ধরিয়ে দেন পরিচ্ছন্নতা কর্মীরা। এর একপর্যায়ে ময়লার স্তূপ থেকে আগুন জ্বলতে জ্বলতে ধোঁয়া ওয়ার্ডে প্রবেশ করে। আর এতেই ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তারা দৌড়ে বাহিরে বের হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপের আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মহিলা মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন ছাব্বির বলেন, হঠাৎ করেই ওয়ার্ডের মধ্যে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই সবাই ছোটাছুটি শুরু করে দেন। আমরাও রোগী নিয়ে দৌড়ে ওয়ার্ড থেকে বের হয়ে যাই। পরে নিচে নেমে খোঁজ নিয়ে দেখতে পাই ময়লার স্তূপে আগুন জ্বলছে।

আরেক রোগীর স্বজন ছালমা খাতুন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ার্ড হঠাৎ করেই ধোঁয়ায় সব অন্ধকার হয়ে যায়। তখন দেখি সবাই দৌড়ে নিচে নামছে। তাই দেরি না করে অসুস্থ মাকে নিয়ে আমরাও দৌড়ে নিচে নেমে পড়ি।

এ ব্যাপারে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা সাইফুল ইসলাম বলেন, আগুন আতঙ্কে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করে নিচে নেমে যান। তবে কেউ কোনো ক্ষতির সম্মুখীন হননি। ময়লার স্তূপে আগুন দিলে সেখান থেকে ধোঁয়া ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতেই রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »