বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নিপা ভাইরাসে
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর জেলা পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। রোগের উপসর্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এ জেড এম ইমরুল কায়েস জানিয়েছেন।

মৃত মো. পলাশ মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগদানের পর পিরোজপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

হাসপাতালে পলাশের সঙ্গে থাকা শ্যালক মো. ফিরোজ আলম বলেন, দেড় মাস পূর্বে খেজুরের কাঁচা রস পান করেন। তিন দিন পূর্বে পলাশের জ্বর হয়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।

ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, গত ১১ ফেব্রুয়ারি জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর হাসপাতালে ভর্তি হন মো. পলাশ। ওই দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর আইসিইউতে ভর্তি করা হয়।

ডা. ইমরুল কায়েস বলেন, পলাশের জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট ছিল। ব্রেইনে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা নিপা ভাইরাস সন্দেহ করছি। তাই তার রক্তের নমুনা সংগ্রহ করে ১১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকায় পাঠিয়েছি। প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন। রাত নাগাদ প্রতিবেদন পেয়ে যাব। পেলে নিশ্চিত করতে পারব।

পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, পলাশ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »