সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সেন্ট্রাল স্কুলে বাৎসরিক মিলন মেলা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সেন্ট্রাল স্কুলে বাৎসরিক মিলন মেলা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

বর্নাঢ্য আয়োজন এর মধ্যে দিয়ে পালিত হলো
বরিশাল সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাৎসরিক মিলন মেলা ও ক্লাস পার্টি ।

বরিশাল খবরের স্টাফ রিপোর্টার সৈয়দা সুলতানা হ্যাপির রিপোর্টে থাকছে বিস্তারিত ……

২৬ নভেম্বর শনিবার বরিশাল কাশিপুর ইউসেপ টেকনিক্যাল স্কুল চত্বরে বরিশাল সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাৎসরিক মিলন মেলা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। ছিল বিভিন্ন আয়োজন। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন
প্রাথমিক শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তা,অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
মোঃ হায়দার লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন , উম্মে হাবিবা ঊর্মি,এ.কে.এম.মামুন ,মোঃ কামরুজ্জামান,কাউন্সিলর মোঃফরিদ আহমেদমোঃতাজুল ইসলাম ,আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বরিশাল সেন্ট্রাল স্কুল এর শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষিত হয়ে উঠছে শিক্ষার্থীরা।আমরা সবাই আশা রাখছি,এ ভাবেই সকলে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের নতুন প্রজন্মকে। শিক্ষক ও অভিভাবকদের মধ্য সম্বন্নয় থাকলে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব ।

কৌতুক,নাচ,কবিতা গানে গানে আনন্দময় হয়ে উঠে মিলন মেলা ।ক্লাস পার্টি’ নামের এই আয়োজনকে ঘিরে সেজেছিল উৎসবের রঙে। দিনভর হৈ চৈ আর আনন্দে মেতেছিল সবাই। কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, নাচ, গান, অভিনয়, বক্তৃতা, কৌতুক, উপস্থাপনা, মনের মতো সাজসহ আরো কত পরিবেশনা! আবার এসবের ফাঁকে ফাঁকে চলে শিক্ষক-শিক্ষার্থী কেক খাওয়া, অতিথিদের বরণ, আপ্যায়ন আর নানান খুনসুটি।

শিক্ষার্থীরা জানিয়েছে পার্টিতে সহপাঠী আর স্যারদের সাথে দারুণভাবে মিশতে পেরে আমি খুশি। আমাদের সাথে আমাদের আব্বু-আম্মুও পার্টিতে অংশ নিয়েছে।

অভিভাবকরা জানিয়েছেন, অন্যরকম এই অনুষ্ঠান বেশ উপভোগ করেছেন। বলেছেন, ‘এ ধরনের পার্টি বাচ্চাদের মনন বিকাশে সহায়ক হবে।

 

পার্টিতে অংশ নেয়া শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশের লক্ষ্যে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঝে মাঝে শিক্ষার্থী-শিক্ষক এমন মিলনমেলায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দারুণ এক মেলবন্ধন তৈরি করতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

 

 

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »